লোড হচ্ছে...

র‍্যাবের অভিযানে রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হইতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার র‍্যাব ৫।

 


নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ রাজশাহী 


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।



এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ১৭ই মার্চ ২০২৬ খ্রিঃ সময় ০০.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ (রেলমাঠ) এর উত্তর পাশে থাকা লেবু বাগানের ভিতর অপারেশন পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০২ (দুই) টি প্লষ্টিকের বস্তা উদ্ধার করার পর পরবর্তীতে বস্তা ০২ (দুটি)তে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে র‍্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যগণ ঘটনাস্থলে এসে পরিত্যক্ত ০২ (দুই) টি প্লষ্টিকের বস্তা থেকে ২১ (একুশ) টি ককটেল সদৃশ্য বস্তু, (র‍্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিট দ্বারা সনাক্তকৃত), ০১ (এক) টি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে ০১ (এক) টি কান্তাই (হাসুয়া), যার দৈর্ঘ্য-৭২ সে.মি.; ০১ (এক) টি বড় ছোরা (ছুরি), যার দৈর্ঘ্য-৬৫ সে.মি.; ০১ (এক) টি ছোট ছোরা (ছুরি), যার দৈর্ঘ্য-৩৮ সে.মি. এবং ০১(এক) টি চাকু, যার দৈর্ঘ্য-২৫ সে.মি.; উদ্ধার করে। উক্ত ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র সংক্রান্তে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করিলে তাহারা ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে কিছু বলতে পারে নাই।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিলে তাহারা উক্ত ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্রের সম্পর্কে কোন তথ্য দিতে পারে নাই। আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্তিতিশীল করার উদ্দেশ্য সন্ত্রাসীরা উক্ত ঘটনাস্থলে ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র সংগ্রহ করছে বলে ধারনা করা হচ্ছে।


উক্ত ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র জিডিমূলে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় হস্থান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ