নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ রাজশাহী
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা-১৮.১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস রেলগেট বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী মোঃ রায়হান আলী (৪৫) নামক ব্যক্তিকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব হেডকোয়াটারস্ ইন্ট উইং এর সহযোগিতায় র্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস রেলগেট বাজার নামক এলাকায় ০১ জন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক কারবারীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মাদক কারবারীর দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট হতে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
উক্ত আটককৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারী মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ