লোড হচ্ছে...

মানিকগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে কাফাটিয়া গ্রামে মিলেমিশে কুরবানি সম্পন্ন।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।







পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে সম্মিলিতভাবে কুরবানি সম্পন্ন করেছেন এলাকাবাসী। গ্রামের সমাজের সদস্যরা একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুরবানির আয়োজন করেন। জানা যায়, মরহুম মোঃ মেছের আলি বেপারীর মৃত্যুর পর সমাজের দায়িত্ব পালন করে আসছেন আঃ কাদের মাস্টার। তার নেতৃত্বে সমাজের সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কুরবানির আয়োজন করেন। এ বছর আঃ কাদের মাস্টারের বাড়িতে মোট ৫টি গরু ও ৩টি ছাগল কুরবানি দেওয়া হয়।
কুরবানির মাংস প্রস্তুতের সময় সমাজের প্রায় ৬০টি পরিবারের পক্ষ থেকে একজন করে সদস্য উপস্থিত হয়ে সহযোগিতা করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
যারা কুরবানি দেন তারা হলেন— আঃ কাদের মাস্টার, মোঃ সানোয়ার হোসেন, মোঃ সিরাজুল মাস্টার, মোঃ সাগর আহাম্মেদ, মোঃ তারা মিয়া, মোঃ নুরুল মাস্টার, মোঃ হানিফ, মোঃ বাবুল, মোঃ আবদুল হালিম (প্রবাসী), ডাক্তার মোঃ তারিকুল ইসলাম, মোঃ মোরাদ হোসেন (প্রবাসী), মোঃ মোবারক হোসেন (প্রবাসী), মোঃ জাহাঙ্গীর আলম (প্রবাসী), মোঃ হরজত (প্রবাসী), মোঃ রাজা মিয়া ও মোঃ আলালসহ মোট ১৬ জন। এ সময় উপস্থিত ছিলেন আঃ কাদের মাস্টার, মোঃ সানোয়ার হোসেন, মোঃ হারুন অর রশিদ, মোঃ সামাদ (সাবেক মেম্বার), মোঃ সিরাজুল মাস্টার,মোঃ সাগর আহাম্মেদ, ডাক্তার মোঃ তারিকুল ইসলাম, মোঃ খলিল রহমান, মোঃ তারা মিয়া, মোঃ বিদ্যুৎ, মোঃ নাজিমউদ্দীন, আঃ রাজ্জাক, মোঃ করিম, মোঃ মতিন মিয়া, মোঃ রাসেল, মোঃ রানা, মোঃ এমদাদুল হোসেন, মোঃ চান মিয়া, সোহরাব, রজব, জাহাঙ্গীর, মোহাম্মদ আলী, মোঃ মানিক মিয়া, মরহুম মোঃ মেছের আলি বেপারীর ছেলে মোঃ মোশারফ হোসেন, মোঃ কপিল উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, ও মরহুম মোঃ মেছের আলি বেপারীর নাতী, সাংবাদিক মোঃ সুমন আহাম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বয়োজ্যেষ্ঠ মুরুব্বিগণ। এলাকাবাসী জানান, মরহুম মেছের আলি বেপারীর মৃত্যুর পরও সমাজের সবাই একত্রিত থেকে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন অটুট রেখেছেন। সবাই মিলেমিশে এমন আয়োজন করতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ