লোড হচ্ছে...

রাজশাহী মোহনপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন।


রতন কুমার প্রামানিক মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ Smtv Media মোহনপুর রাজশাহী।





রাজশাহীর মোহনপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপি (১৯-২১) মে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৯ শে মে সকাল ১১,০০ টার দিকে অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা শহীদ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম সহ ভূমি অফিসের কর্মকর্তা/কর্মচারী ও এলাকার সূধীজন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ