লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জে ৬.৮ কেজি হিরোইন সহ মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ।

 


নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী 




চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি'র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রাম এলাকায় ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক কারবাররিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ)।র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র‍্যাব-৫, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি'র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে আসামী জয়নাল টুলু এর বাড়ীর গোয়ালঘর হতে ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ আসামী জয়নাল টুলু (৪৫) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়।


ঘটনা সূত্রে জানা যায় যে, ১২ মে ২০২৬ তারিখ র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়ে ১২/০৫/২০২৬ ইং তারিখ রাত ২৩.৩৫ ঘটিকার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি'র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে আসামী জয়নাল টুলু এর বাড়ীর অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া রাখিয়াছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল সরকারী গাড়ীযোগে ১৩/০৫/২০২৫ ইং তারিখ রাত ০০.৪০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে মাদক কারবারী জয়নাল টুলু (৪৫), পিতা-মৃত ইসরাইল হক, সাং-মালবাগডাঙ্গা, ডাক-চরবাগডাঙ্গা, ১২নং চর বাগডাঙ্গা ইউপি, ৩নং ওয়ার্ড, থানা- সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয় এবং আসামীর হেফাজতে হতে একটি বস্তার ভিতর ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়। উক্ত ঘটনায় ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় আলামত ও ধৃত আসামী হস্তান্তর পূর্বক এজাহার দায়ের করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ