লোড হচ্ছে...

গতকাল ঘটিকায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতাধীন ব্র্যাক সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।



মোঃ মুজিবর রহমান সিংড়ার উপজেলা প্রতিনিধিঃ Smtv Media নাটর সিংড়া।





অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BRAC মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিসুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি মানিকগঞ্জ-১ অঞ্চল; জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর মানিকগঞ্জ; জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী, সিনিয়র এলাকা ব্যবস্থাপক প্রগতি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি সিংগাইর; মোরশেদা আক্তার, এলাকা ব্যবস্থাপক দাবি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি সিংগাইর; আতাউল হক মাস্টার, বিশিষ্ট বাজার ব্যবসায়ী ও বাজার বণিক সমিতির প্রতিনিধি; এবং সবজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সিংগাইর বাজার বণিক সমিতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ গোলাম রাব্বানী, সিনিয়র এলাকা ব্যবস্থাপক প্রগতি ব্র্যাক সিংগাইর, মানিকগঞ্জ। বক্তারা তাদের বক্তব্যে BRAC-এর বিভিন্ন সফল কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেন। তারা বলেন, ব্র্যাক শুধু মাইক্রো ফাইন্যান্স নয়, শিক্ষা, আইন সহায়তা, নারী উন্নয়ন, ব্যবসায়িক সহায়তাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ব্র্যাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই এই ব্র্যাক সার্ভিস পয়েন্ট চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সার্ভিস পয়েন্টের মাধ্যমে ব্র্যাকের সেবা আরও সহজলভ্য হবে এবং গ্রাহকসংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। পরিশেষে তিনি BRAC-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তার বক্তব্য সমাপ্ত। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ