লোড হচ্ছে...

সৌদী প্রবাসী শরীফ বেপারীকে ঘিরে দাম্পত্য কলহের অভিযোগ শাশুড়ির প্রতি কু-নজর ও মানসিক নির্যাতনের অভিযোগ,তদন্ত দাবি।


জাহিদ হোসেন,স্টাফ  রিপোর্টারঃ Smtv Media চাঁদপুর।





ব্যাংক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৌদী প্রবাসী শরীফ বেপারী (২৮)-এর বিরুদ্ধে দাম্পত্য কলহ, মানসিক নির্যাতন ও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগকারী পক্ষ দাবি করেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে শাশুড়ি ও স্ত্রীর ছোট বোনকে ঘিরে কুরুচিপূর্ণ মন্তব্য ও কু-নজরের অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অভিযুক্ত শরীফ বেপারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী এলাকার বাসিন্দা। তার পিতা বিল্লাল বেপারী ও মাতা রাহিমা বেগম। অপরদিকে অভিযোগকারী খাদিজাতুল কোবরা চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড ট্রাকঘাট এলাকার শাহজালালের মেয়ে।অভিযোগ সূত্রে জানা যায়, ব্যাংক অ্যাকাউন্টে ভুলবশত টাকা জমা না হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে ফোনে কথাকাটাকাটির একপর্যায়ে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। অভিযোগকারী খাদিজাতুল কোবরা দাবি করেন, তার মা ও ছোট বোনকে ঘিরে আপত্তিকর মন্তব্য করা হয় এবং কু-নজরে দেখার অভিযোগ ওঠে। তিনি জানান, ২০২৩ সালের ১১ জুন ইসলামী শরিয়ত অনুযায়ী ২ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর কিছুদিন সংসার করার পর তাকে বাবার বাড়িতে অবস্থান করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এরপর থেকে শ্বশুর-শাশুড়ির পক্ষ থেকে বিভিন্নভাবে মানসিক চাপ ও হয়রানি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগে আরও বলা হয়, সংসার মীমাংসার নামে আর্থিক দাবি উত্থাপন করা হয় এবং বিভিন্ন অভিযোগে ফাঁসানোর চেষ্টা চালানো হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন অভিযোগকারী।অভিযোগকারী পক্ষ জানায়, দাম্পত্য বিরোধের জেরে শেষ পর্যন্ত বিচ্ছেদের পরিস্থিতির সৃষ্টি হয়। ডিভোর্সের পর দেনমোহরের টাকা ও বিয়ের সময় দেওয়া আসবাবপত্র ফেরত চাওয়া হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছু আসবাবপত্র ভাঙচুর অবস্থায় ফেরত দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শরীফ বেপারী বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা চাঁদপুর প্রেসক্লাবের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ