লোড হচ্ছে...

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিবন্ধিত ১ হাজার ৫ শত ৯০ শিশুর মাঝে উপহার বিতরণ করা হয়েছে।


মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ Smtv Media কুড়িগ্রাম।





কুড়িগ্রাম সদরে নিবন্ধিত শিশুদের মনিটরিং ও বার্ষিক উপহার বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বৃহস্পতিবার  (২১ মে) কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রামের আয়োজনে নিবন্ধিত শিশুদের মনিটরিং ও বার্ষিক উপহারে প্রদান করা হয়। অনুষ্ঠানে বেলগাছা ইউনিয়নের নিবন্ধিত ২ শত ৬৮ জন শিশুর মাঝে এ উপহার বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার মোট ১ হাজার ৫ শত ৯০ টি শিশুর মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস।সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসিও'র সিনিয়র ম্যানেজার উত্তম দাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, সিভিল সার্জেন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রায়হান, সদর থানার এএসআই আনোয়ার, কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ