লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ করেছে।


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধিঃ Smtv Media চাঁপাইনবাবগঞ্জ।





চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু এবং ৩৫ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি।​সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি এই অভিযানগুলো পরিচালনা করে। শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় (আনুমানিক মূল্য ৫২,৫০০ টাকা)।সদরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয় (আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা)। ​চলতি মে মাসে এখন পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু এবং ৯৮ বোতল মদ জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ ৮৭ হাজার টাকা।​জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ​৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ