এ জে সোহেল ষ্টাফ রিপোর্টারঃ Smtv Media কুমিল্লা।
১৩ মে, রোজ বুধবার সকালে জেলা তথ্য অফিস কুমিল্লা এর উদ্যোগে কুমিল্লা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় এতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, অধিদপ্তর কর্তৃক নির্ধারিত রূপরেখা এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে কুমিল্লা জেলা তথ্য অফিসের গত তিন মাসের সম্পাদিত কার্যক্রম তুলে ধরতে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে ।
জেলা তথ্য অফিস, কুমিল্লা সূত্রে জানানো হয়, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্যোগ, তথ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়মিতভাবে সভা-সেমিনার, উঠান বৈঠক, দুর্যোগ কালীন সেবা, ভিডিও প্রদর্শনীসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিবাহ সহ সামাজিক নিরাপত্তার বিষয়ে জনসাধারনকে সচেতন করতে এসব কার্যক্রম পরিচালিত করছে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ