লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ করেছে।


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media চাঁপাইনবাবগঞ্জ।


​চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ​বিজিবি সূত্রে জানা গেছে, আজ ১২ মে ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত শূন্য লাইন হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রাম থেকে এই গরুগুলো জব্দ করা হয়।​জব্দকৃত গরুর সংখ্যা: ০৪টি।​আনুমানিক বাজার মূল্য: ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা। ​জব্দকৃত গরুগুলো ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে (Customs Office) জমা দেওয়া হয়েছে।​উল্লেখ্য যে, চলতি মে মাসেই ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এ পর্যন্ত মোট ১২টি গরু জব্দ করেছে, যার সম্মিলিত বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান:সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরু চোরাচালান বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছি। দুর্গম এলাকা ও নদী পথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ