রতন কুমার প্রামানিক মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ Smtv Media মোহনপুর রাজশাহী।
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ -২০২৬, এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৯শে মে বেলা ১২.০০ টার দিকে খাদ্য অফিস চত্বরে উদ্বোধন করা হয়।এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুজন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক। সরাসরি কৃষকের কাছে থেকে ৭৮৫ টন ধান ৩৬ টাকা কেজি দরে এবং চাল ২৮৫ টন ৪৯ টাকা দরে মিলারের কাছে থেকে কিনবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ