নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী
রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা এবং চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখেরচক গ্রামের নজরুল ইসলাম নজুর স্ত্রী নাজমা বেগম (৫০); কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো: শামীম হোসেন মিঠুর ছেলে মো: রহিত হোসেন রাব্বি (২৬); চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের মৃত কছের মন্ডলের ছেলে মো: আলাল উদ্দীন (৩৫) এবং একই থানা ও গ্রামের মো: নুরুল হুদার ছেলে মুকুল আহাম্মদ (২৮)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।গতকাল ১৯ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে বোয়ালিয়া থানার শেখেরচক এলাকা থেকে নাজমাকে, একই তারিখ ও সময়ে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে রাব্বিকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ১ টার দিকে চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে আলাল উদ্দিনকে এবং গত ১৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে মুকুলকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৭শ ৬০ টাকা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ