লোড হচ্ছে...

বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন।


মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।




দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও মেলার উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।উদ্বোধনী বক্তব্যে এমপি মোঃ মনজুরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো মানুষ যেন হয়রানি বা মামলার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “গরিব ও অসহায় মানুষের মামলা পরিচালনার সামর্থ্য থাকে না। তাই ভূমি অফিসে যেন তারা সঠিক বিচার ও প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বমন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহাদ আলী মন্ডল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য প্রদান, নামজারি, খাজনা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ