লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার। ​


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media চাঁপাইনবাবগঞ্জ।




চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী এক বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)। আজ বুধবার (২০ মে, ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পিটিআই বস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল আজ সকাল ০৬:৩০ থেকে ০৭:০০ ঘটিকার মধ্যে পিটিআই বস্তি এলাকায় এই টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।মোসা: সেমি বেগম ওরফে পলি (৩৯)​স্বামী: মো: সাইফুল ইসলাম পিটিআই বস্তি (১৫ নং ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা), থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ।​তল্লাশি চালিয়ে ধৃত আসামীর হেফাজত থেকে নিম্নলিখিত অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় হেরোইন: ০৩ (তিন) গ্রাম।​গাঁজা: ৬০ (ষাট) গ্রাম।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রেস ক্লাবের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ