মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ Smtv Media কুড়িগ্রাম।
কুড়িগ্রাম সদরে মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করা লক্ষ্যে এবং শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে (সোমবার) দুপুর ২ ঘটিকায় যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিএইসসিপি উম্মে কুলছুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, রতন চন্দ্র সরকার, নুর ইসলাম, যুব ফোরামের সদস্য রুমিন ফারহানা প্রমূখ। আরো উপস্থিত ছিলেন- এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর খোরশেদুল ইসলাম, রোকন উদ দৌলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে এবং মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করা লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ