লোড হচ্ছে...

রাজশাহী মহানগরীতে গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার।


নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী (আর এম পি)রাজশাহী।




রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় পূর্বশত্রুতার জেরে সংঘটিত গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত মোঃ গোলাম মোস্তফা, পিতা-মৃত তৈমুর আলী, সাং-ডাঁশমারী, থানা-মতিহার, রাজশাহী মহানগরের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা-মোকদ্দমা চলমান ছিল। পূর্বের সেই বিরোধকে কেন্দ্র করে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে বলে তথ্য পাওয়া গেছে।


গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নিহত ব্যক্তি এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খোঁজাপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উল্লেখিত ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রের গুলির খোসা ও অব্যবহৃত গুলি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ নাজেরা বেগম মতিহার থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে সংশ্লিষ্ট থানা তা আমলে নিয়ে হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে।


 মামলার পর থেকেই জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/আলমাস আল রাজী ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ মে ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে অভিযান পরিচালনা করে মামলার ১ নং আসামি মোঃ হাসিবুল ইসলাম (৪২), পিতা-মৃত রমজান মোল্লা, সাং-ডাঁশমারী, থানা-মতিহার, রাজশাহী মহানগরকে মতিহার থানাধীন ডাঁশমারী এলাকা হতে গ্রেপ্তার করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


 গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা তৎপর রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপির) মিডিয়া ও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ