লোড হচ্ছে...

মানিকগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।





মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন মুহাম্মাদ মশিউর রহমান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল, মানিকগঞ্জ জেলা শাখা, সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ গোলাম রব্বানী খোকন, সাংগঠনিক সম্পাদক,  বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল মানিকগঞ্জ জেলা শাখা। সার্বিক দিকনির্দেশনা ছিলেন এস আর মাহমুদ চৌধুরী শিপলু,  সাধারণ সম্পাদক,  বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল মানিকগঞ্জ জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল এর সকল সদস্য বিন্দু এবং এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।উক্ত অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর জীবন কাহিনী  সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যার আদর্শ আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য প্রেরণার উৎস। এবং পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন হতে সূরা তেলাওয়াত করা হয় এবং মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।উক্ত অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল মানিকগঞ্জ জেলা শাখার অস্থায়ি কার্যালয় বেউথা, মানিকগঞ্জ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ