শত শত গ্রামবাসীর সামনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে হুমকি দিয়ে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাটি খেকো চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল ভয়ভীতি দেখিয়ে মাটি উত্তোলন চালিয়ে যাচ্ছে। এতে এলাকার পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেন, প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও হুমকির কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এদিকে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের ভাষ্য, "প্রশাসন যেন ধরি মাছ না ছুঁই পানি" নীতি অনুসরণ করছে।এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ

0 মন্তব্যসমূহ