লোড হচ্ছে...

কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার।


মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media 




কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়-এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। অদ্য ১৫/০৬/২০২৬ খ্রি:  কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ মোবাইল ডিউটি করার সময় জানতে পারে যে, কিশোরগঞ্জ মডেল থানাধীন চর শোলাকিয়া এলাকায় নিজ বসত বাড়িতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি করে তার হেফাজত থেকে বিপুল পরিমাণে অবৈধ মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে কৌশলে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ