পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিশিষ্ট সমাজসেবক, গ্রাম সরকারের সাবেক দায়িত্বশীল ব্যক্তি এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম মোঃ শামসুল আলম প্যাদা এর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেছেন।উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জুন তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। জীবদ্দশায় তিনি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি মানুষের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন।মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সকলে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।এলাকাবাসী বলেন, শামসুল আলম প্যাদা ছিলেন মানুষের সুখ-দুঃখের সাথী। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মতো একজন জনদরদি মানুষের শূন্যতা আজও অনুভূত হয়।পরিবারের সদস্যরা মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার কবরকে নূরের বাগানে পরিণত করেন।আজ তার বিদায়ের দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র এলাকাবাসী।মহান আল্লাহ মরহুম মোঃ শামসুল আলম প্যাদাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ