লোড হচ্ছে...

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, রোপণ করলেন নাগলিঙ্গম চারা।


মোঃ নুরুল আলম বান্দরবান জেলা প্রতিনিধিঃ Smtv Media 



আজ ১৩ জুন ২০২৬ ইংরেজি রোজ শনিবার। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও দলীয় নেতাকর্মী গন। পার্ক পরিদর্শনকালে এক মনোরম পরিবেশে প্রধানমন্ত্রী এর মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে তিনি সাফারি পার্কের পরিদর্শক ও ভিজিটরদের জন্য সংরক্ষিত স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সেই স্মারক বইয়ে নিজের স্বাক্ষর প্রদান করেন।এর আগে, প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছালে তাঁকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আন্তরিকভাবে স্বাগত ও অভ্যর্থনা জানান। অবমুক্ত বন্যপ্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সাফারি পার্ক পরিদর্শনের মাধ্যমে দেশের পরিবেশ ও বনায়ন খাতের প্রতি সরকারের বিশেষ গুরুত্বের বিষয়টি আবারও প্রকাশ পেল।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ