লোড হচ্ছে...

রাজশাহীতে ০৩ (তিন) বছরের শিশু ধর্ষণ মামলার আসামীকে পাবনা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-০৫ ও র‍্যাব-১২ পাবনা।


ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী।



র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫. সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্প এর যৌথ আভিযানিক দল গত ২১ জুন ২০২৬ তারিখ ২৩.৩০ ঘটিকায় পাবনা জেলার চাটমোহর থানাধীন গাইনগর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আয়নাল খন্দকার (৫০), পিতা- মৃত রফিন খন্দকার, সাং-শ্রীরামপুর, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর'কে গ্রেফতার করে। মামলার প্রাথমিক তদন্তকালে জানা যায় যে, জনৈকা মোছাঃ তানজিলা খাতুন তাহার কন্যা সন্তান ভিকটিম শিশু (০৩) ঘটনার দিন গত ১৮/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ভিকটিম শিশু আইসক্রিম ক্রয়ের জন্য দোকানে যাইতে ছিল। দোকানে যাওয়ার পথে তাহার মেয়ে ভিকটিম শিশু বড়াইগ্রাম থানাধীন শ্রীরামপুর সরকারপাড়া গ্রামস্থ আসামীর বাড়ির সামনে পৌছালে প্রতিবেশী আসামি মোঃ আয়নাল খন্দকার (৫০) এর সাথে ভিকটিম শিশুটির দেখা হয়। তখন আসামি মোঃ আয়নাল খন্দকার (৫০) ভিকটিম শিশু (০৩) কে জিজ্ঞাসা করে "কিরে কোথায় যাস? ভিকটিম শিশুটি বলে "আইসক্রিম কিনতে যাচ্ছি। তখন আসামি মোঃ আয়নাল খন্দকার (৫০) ধর্ষণের উদ্দেশ্যে ভিকটিম শিশুটির হাত আসামির এক হাত দিয়ে টেনে ধরে উপরের দিকে উচু করে এবং আরেক হাতের আঙ্গুল দিয়ে ভিকটিম শিশুর (০৩) যৌনাঙ্গে আঘাত করে মারাত্মক জখম করে। এতে ভিকটিম শিশু আঘাত পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন চলে আসলে আসামি মোঃ আয়নাল খন্দকার (৫০) ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে শিশু ভিকটিম কান্নারত অবস্থায় বাড়ি পৌছালে মা মোছাঃ তানজিলা খাতুন কান্নার কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম শিশুটি জানায় যে আয়নাল দাদা আঙ্গুল দিয়ে (যৌনাঙ্গে) ব্যাথা দিয়েছে। তাৎক্ষণিক মোছাঃ তানজিলা খাতুন দেখেন যে তাহার মেয়ে শিশু ভিকটিমের যৌনাঙ্গ লালচে ফোলা মারাতাক জখম। উক্ত ঘটনায় মোছাঃ তানজিলা খাতুন আসামীর বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানার মামলা নং-২৩, জিআর নং-১৩৩/২৬, তারিখ-১৯/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সং-৩) ৯(১) দায়ের করেন। মামলার পর পরই আসামী গা ঢাকা দেয়। গত ২১ জুন ২০২৬ তারিখ ২৩.৩০ ঘটিকায় আসামীকে গ্রেফতার পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সহিত নিজেকে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেন।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আয়নাল খন্দকার (৫০) কে পাবনা সদর থানার মাধ্যমে বড়াইগ্রাম থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ