র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ২২ জুন ২০২৬ খ্রিঃ ১০.৩০ হতে ১৩.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সদর থানাধীন হাট নওগাঁ গ্রামস্থ ধৃত আসামি হারুন অর রশিদ এর বসতবাড়ির শয়ন কক্ষে অপারেশন করে ২১ বোতল ফেন্সিডিল (এস্কাফ), মাদক বিক্রেয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০২টি সিম সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হারুন অর রশিদ (৫৬), পিতা-মৃত মোসলেম মোল্লা, সাং- হাট নওগাঁ, থানা- সদর, জেলা- নওগাঁকে এবং অপর একটি অভিযানে নওগাঁ জেলার সদর থানাধীন চকদেব নুনিয়া পাড়া গ্রামস্থ আগমী অর্চনা প্রসাদ এর বসতবাড়ির শয়ন কক্ষে অপারেশন করে ১০০ বোতল ফেন্সিডিল (এস্কাফ), মাদক বিক্রেয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ দীপু হোসেন (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং- রঞ্জিত রাঙ্গামাটি থানা- সদর, জেলা- নওগাঁকে গ্রেফতার করে। ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে উভয়ই দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল (এস্কাফ) বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল (এস্কাফ) সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।




0 মন্তব্যসমূহ