লোড হচ্ছে...

আজ রাজশাহীতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক।


আবু কাওসার মাখন রাজশাহী প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী।





 পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।সোমবার (১ জুন) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় কার্যালজুড়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ঈদের এই মহান চেতনাকে ধারণ করে জনগণের কল্যাণে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।এ সময় কর্মকর্তা-কর্মচারীরাও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ