লোড হচ্ছে...

কাফাটিয়া বাজার সংলগ্ন সড়কের ভাঙনে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media 




মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজার সংলগ্ন ব্রিজের সামনে সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় যানবাহন চালক ও পথচারীরা জানান, প্রায় ৪ ফুট অংশ ভেঙে যাওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।বিশেষ করে অটোরিকশা, বাইক ও সিএনজি চালকরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। চালকদের অভিযোগ, কাফাটিয়া বাজারের মোড়ে অবস্থান হওয়ায় এখানে যানবাহনের চাপ বেশি থাকে। ফলে সামান্য অসতর্কতায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয় চালকরা জানান, সড়কের ভাঙা অংশের কারণে ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।এলাকাবাসী ও যানবাহন চালকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ভাঙা অংশটি সংস্কার করে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমানোর উদ্যোগ গ্রহণ করেন। তাদের মতে, বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশটি ছোট থাকলেও সময়মতো মেরামত না করা হলে এটি আরও বড় আকার ধারণ করতে পারে এবং জননিরাপত্তার জন্য হুমকি  ।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ