লোড হচ্ছে...

পাটুরিয়া ফেরিঘাটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media 




মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (১৪ জুন ২০২৬) ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ, মানিকগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ঢাকা-এর জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম। সভাপতিত্ব করেন মানিকগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা, সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট নিরসন, ফেরিঘাট এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও মতামত শুনে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। পুলিশ, পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।সভায় বক্তারা জনসাধারণের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। ভবিষ্যতেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ