লোড হচ্ছে...

কলকাতা পশ্চিমবঙ্গে আজ হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।


সমরেশ রায় ও শম্পা দাস, স্টাফ রিপোর্টার Smtv Media কলকাতা, পশ্চিমবঙ্গ।

কলকাতা পশ্চিমবঙ্গে আজ ১২ ই জুলাই রবিবার, ধর্মতলা ওয়াই চ্যানেলে, কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ( ই আই টি ইউ )এর ডাকে , ১১ ই জুলাই, হকার উচ্ছেদ ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে কয়েকশো হকার জমায়েত হয়ে কর্পোরেশনে ডেপুটেশন দেন এবং একটি ওয়াই চ্যানেলে সমাবেশ করেন।এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কমরেড অনাদী শাহু, সভাপতি সত্যব্রত ঘোষ, জিয়াউল আলম, দেবাশীষ রায়, অসিতাঙ্গ গাঙ্গুলী, গোপাল দাস সহ অন্যান্যরা। তাহাদের দাবী অবিলম্বে অকার্যের পুনর্বাসন দিয়ে তবেই হকার উচিত করতে হবে।হকার উচ্ছেদ কালে সরকারি যে সকল প্রকল্প আছে তার সুবিধে দিতে হবে।কোনভাবে পুনর্বাচন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। অকাদ্দে রুচি রোজগার বন্ধ করে কোন কিছু করা চলবে না। হকারদের লাইসেন্স দিতে হবে। 

এই সমাবেশ থেকে তারা মুখ্যমন্ত্রীর দিকে তীর ছুরলেন, জানালেন মুখ্যমন্ত্রী মনে হয় ভুলে গিয়েছেন ভোটের আগে তিনি কি কথা দিয়েছিলেন, নিজে থেকে বলেছিলেন কোন হকার কে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। আর ভোট পোড়াতেই এবং মন্ত্রিত্ব পেয়ে কি সব ভুলে গেলেন, ভোট নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুধু তাই নয় যাদের লাইসেন্স আছে তাদের কেউ কেন উচ্ছেদ করা হচ্ছে।যদি উচ্ছেদ করতে হয়, তবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি তবেই বোকার উচ্ছেদ করবেন। 


হকার উচ্ছেদের ফলে সংসার চালাতে না পেরে বেশ কয়েকজন আত্মহত্যা ও করেছেন, সকলের পরিবার আছে, বাড়িতে বাচ্চা আছে।, হকারি করেই তাদের সংসার প্রতিপালন হয়, ট্রেনে বাসে রাস্তায় তারা রোদে জলে ঝড়ে বৃষ্টিতে হকারি করে জীবন যাপন করে, সরকার তাদের পেটে লাথি মারছেন, এ আমরা হতে দেবো না। যতদিন না তাহাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন,দরকার পড়লে সমস্ত হকার কে নিয়ে আমরা পথে নামবো, তাই ২৩ শে জুলাই আমরা সমস্ত হকারদের নিয়ে লড়াইয়ের মাঠে নামছি, দেখবো কি করে আটকাতে পারে।


তাই আমরা হকার বন্ধুদের জানাতে চাই, এবার থেকে যদি বুলডোজার রাজ ,দোকান উচ্ছেদ করতে আসে, আপনারা আমাদের ফোন করবেন, দেখতে চাই কিভাবে হকার তুলতে পারে, একটা কথাই বলবো, সংগ্রামের মাধ্যমে জয় করা যায়, কেউ পিছিয়ে পড়লে হবে না, সবাইকে সংঘবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।, সবই আমরা সরকারের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে পারবো। দেখতে চাই মুখ্যমন্ত্রী কিভাবে আটকে রাখতে পারেন। তাই এই সকল প্রতিবাদের বিরুদ্ধে আমরা আজ একটি ছোট্ট সমাবেশ করে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলাম। একটা কথা বলে যাই যতক্ষণ না আমরা ডেপুটেশন দিয়ে ফিরবো আপনারা এখানে সমাবেশ চালিয়ে যাবেন। মাত্র দেড় মাস মুখ্যমন্ত্রী পদে বসতে না বসতেই, সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে, যারা মুখ্যমন্ত্রীকে নতুন রূপে দেখতে চেয়েছিলেন, তিনিই তাদের পেটে লাথি মারছেন। এ সময় উপস্থিত ছিলেন কলকাতা পশ্চিমবঙ্গের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ