লোড হচ্ছে...

চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ জন।


এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ Smtv Media

চট্টগ্রামে চলমান এইচএসসি পরীক্ষার আবশ্যিক ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট দুই হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।৬ জুলাই(সোমবার) অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে ৬৫ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৩৪ জন, কক্সবাজার জেলায় ১১ হাজার ৫৬৮ জনের মধ্যে ৩৪৫ জন, রাঙামাটি জেলায় চার হাজার ৯৬৩ জনের মধ্যে ১৩৩ জন, খাগড়াছড়ি জেলায় ছয় হাজার ৫২১ জনের মধ্যে ১৮৩ জন এবং বান্দরবান জেলায় তিন হাজার ২৭৩ জনের মধ্যে ১১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।বহিষ্কৃত তিন পরীক্ষার্থীর মধ্যে দুজনের কেন্দ্র ছিল চট্টগ্রাম নগরের ওমর গনি এমইএস কলেজ। তারা সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ ও পাহাড়তলী কলেজের শিক্ষার্থী। অপর বহিষ্কৃত শিক্ষার্থী কক্সবাজারের কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের, যার পরীক্ষাকেন্দ্র ছিল কুতুবদিয়া।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি জেলায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ