রাজশাহী কলেজে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহীর উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের অপব্যবহার প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, কিশোর গ্যাং ও যুব অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে র্যাব-৫-এর পক্ষ থেকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে পাঁচ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। কর্মপরিকল্পনার মধ্যে ছিল—সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনা, প্রযুক্তিনির্ভর আইনশৃঙ্খলা ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করা, জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।র্যাব-৫-এর অধিনায়ক খন্দকার মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, ১ বিজিবি, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক ড. মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিক, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসএমটিভি মিডিয়ার পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে সরাসরি উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও কভারেজ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।





0 মন্তব্যসমূহ