লোড হচ্ছে...

পটুয়াখালীতে গোলখালীতে ভোটের সমীকরণে আলোচিত মুখ গোলাম গাউস তালুকদার (নিপু)।


নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ Smtv Media 
পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আসন্ন ২নং গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। জনসাধারণের মুখে মুখে সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর মধ্যে অন্যতম সাবেক চেয়ারম্যান গোলাম গাউস তালুকদার (নিপু)।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি একাধিকবার গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি একজন নির্ভীক সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেন। দরিদ্র, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে অনেকে মন্তব্য করেন।এছাড়াও তিনি অতীতে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গলাচিপা উপজেলা সরকারি হাসপাতালের খাদ্য ঠিকাদার এবং গলাচিপা সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।স্থানীয়দের দাবি, তাঁর উদ্যোগে গোলখালী ইউনিয়নের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে।ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, “আগেও নিপু ভাই চেয়ারম্যান ছিলেন।


এখন ইউনিয়নের সীমানা পুনর্বিন্যাসের ফলে নতুন বাস্তবতায়ও আমরা মনে করি, তিনি নির্বাচনে অংশ নিলে জনগণের ব্যাপক সমর্থন পাবেন। তাঁর অভিজ্ঞতা ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।এ বিষয়ে গোলাম গাউস তালুকদার (নিপু) বলেন, “আমি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি শুধু চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করতে চাই না; আমি জনগণের একজন সেবক হয়ে থাকতে চাই। যদি গোলখালী ইউনিয়নের মানুষ আমাকে সেই সুযোগ দেন, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “আমি বাবা-মাকে হারিয়ে আজ এতিম। তাঁদের শূন্যতা কখনো পূরণ হবে না। তবে আমি বিশ্বাস করি, গোলখালী ইউনিয়নের মানুষই আমার আপনজন। তাঁদের সেবা করতে পারলে তাঁদের মাঝেই আমি আমার বাবা-মায়ের ভালোবাসা ও সুখ খুঁজে পাব। তবে উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্থানীয়দের মতামত ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তুলে ধরা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ