বান্দরবানের লামা উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জনতা ব্যাংক পিএলসি, কক্সবাজার এরিয়ার কর্মকর্তা-কর্মচারীরা। মানবিক দায়বদ্ধতা থেকে ব্যক্তিগত উদ্যোগে তাঁরা বান্দরবানের লামা পৌরসভার ১ নং ওয়ার্ডের চাম্পাতলী এলাকার বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। এই ত্রাণ কার্যক্রমটি স্থানীয় পৌর প্রশাসকের প্রতিনিধি এবং বিএনপি নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বন্যাদুর্গতদের সাহায্য করার এই মহতি উদ্যোগ সম্পর্কে জনতা ব্যাংক কক্সবাজার এরিয়ার সংশ্লিষ্টরা জানান, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ব্যক্তিগত উদ্যোগে নেওয়া এই ক্ষুদ্র প্রয়াস যেন দুর্গত মানুষদের কিছুটা হলেও।কষ্ট লাঘব করতে পারে, সেই লক্ষ্য থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা পুরো কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করেছেন। দুর্গত এলাকাগুলোতে জনতা ব্যাংকের কর্মীদের এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ