লোড হচ্ছে...

রাজশাহীতে আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ।


রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ Smtv Media

রাজশাহীর মোহনপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জি,এ,এম আব্দুল আওয়াল। গত ১২ই জুলাই, ২০২৬ (রবিবার) কলেজ কার্যালয়ে তিনি বিদায়ী অধ্যক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার বুঝে নেন।দায়িত্ব গ্রহণকালে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি,এ,এম আব্দুল আওয়াল বলেন, "আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজ এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে দীর্ঘকাল ধরে ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের ও একই সাথে দায়িত্বশীলতার। কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দিতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে গভর্নিং বডি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।এদিকে জি,এ,এম আব্দুল আওয়াল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নতুন মেয়াদে তাঁর হাত ধরে কলেজটি শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ