লোড হচ্ছে...

বন্যার পানি কমলেও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা, মেডিকেল টিম পাঠানোর দাবি প্রতাপী গ্রামবাসীর।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে পানি সরে যাওয়ার পর বিভিন্ন স্থানে জমে থাকা কাদা ও দূষিত পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, গ্রামের সড়ক ও চলাচলের পথে এখনো কাদা জমে রয়েছে। এসব কাদার মধ্যে চলাচল করতে গিয়ে অনেকের পায়ে জ্বালাপোড়া ও অস্বস্তি অনুভূত হচ্ছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি, তবে ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “বন্যার পানি অনেকটাই নেমে গেছে। তবে রাস্তাঘাটে জমে থাকা কাদা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি মেডিকেল টিম পাঠানো হোক এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক। স্থানীয়দের দাবি, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দ্রুত চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ