সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ভিডিও ইস্যুতে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা ও চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ ও সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, বিষয়টি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়; বরং ক্ষমতা, জবাবদিহি এবং সাধারণ মানুষের আস্থার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, অভিযোগ সত্য হলে সংসদের মর্যাদা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, আর অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম কলঙ্কমুক্ত করতে স্বচ্ছ তদন্ত প্রয়োজন।তাসনিম জারা তার পোস্টে চাকরির আশায় ক্ষমতাবান ব্যক্তিদের দ্বারস্থ হওয়া দরিদ্র পরিবারের বাস্তবতার কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভিডিও ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন করা উচিত।এদিকে, গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী বিষয়টি নিয়ে সাংগঠনিক তদন্ত শেষে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার কথাও জানিয়েছে।ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানাচ্ছে।

0 মন্তব্যসমূহ