লোড হচ্ছে...

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী 



রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫, রাজশাহী।র‍্যাব-৫, রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোদাগাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে আল-আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৩০০গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আল-আমিন দীর্ঘদিন ধরে গোদাগাড়ী ও আশপাশের এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল।পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। এলাকাকে মাদকমুক্ত করতে র‍্যাবের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ