আজ সোমবার (২০ জুলাই) ২৬, রাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফুটবল ম্যাচকে ঘিরে খুলনার দিঘলিয়া উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, র্যালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে জনপদ। দিনভর আর্জেন্টিনার জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে শত শত সমর্থক বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজেদের সমর্থনের বহিঃপ্রকাশ করেন। এ সময় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।এদিকে, দিঘলিয়া উপজেলার তেঁতুলতলা এলাকায় ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, খেলা উপভোগের পাশাপাশি একসঙ্গে মিলিত হয়ে উৎসবমুখর পরিবেশে রাতটি উদযাপন করতেই এই আয়োজন করা হয়েছে।স্থানীয়দের মতে, বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে এমন আনন্দ-উৎসব দিঘলিয়ার ফুটবলপ্রেমীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ