খুলনার দিঘলিয়া উপজেলায় এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করে তার ভ্যানগাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেটলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সমীর ভট্ট (৪০) কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সমীর ভট্টকে কেটলা গ্রামের ইকরাম ওরফে ইকলু মিয়ার বাগানের সামনের নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে তার ব্যবহৃত ভ্যানগাড়ি নিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন। পরে এলাকাবাসী আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে একই ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভ্যানগাড়িটি উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভ্যানটি সেখানে ফেলে পালিয়ে যায়।খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ