লোড হচ্ছে...

ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু ।


এনামুল হক রাশেদী,স্টাফ রিপোর্টারঃ Smtv Media

ডিজিটাল সংবাদমাধ্যমে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ প্ল্যাটফর্ম ‘খবরের কণ্ঠস্বর’। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, খেলাধুলা, বিনোদন এবং মাঠপর্যায়ের নানা প্রতিবেদন পাঠকের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করা হবে। প্রতিটি সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই হবে ‘খবরের কণ্ঠস্বর’-এর মূল অঙ্গীকার।ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু হয়েছে। সংবাদপ্রেমী পাঠক ও দর্শকদের ‘খবরের কণ্ঠস্বর’-এর সঙ্গে যুক্ত থেকে নতুন এ উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ