লোড হচ্ছে...

চাঁদপুর সদর পৌরসভা নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে লড়তে চান তানিয়া ইশতিয়াক খান।


স্টাফ রিপোর্টার জাহিদ হোসেন Smtv Media চাঁদপুর।

চাঁদপুর সদর পৌরসভার আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন চাঁদপুর পুরান বাজারের বাসিন্দা তানিয়া ইশতিয়াক খান।দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নারীর ক্ষমতায়ন, শিক্ষা প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন।তানিয়া ইশতিয়াক খান বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, নারী ও শিশুদের কল্যাণে কাজ করা, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করব। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ