লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন ক্রালেপ প্রকল্পের পরিচালক সোনিয়া নওরিন।


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন Climate Resilience and Livelihood Enhancement Project (CRALEP)-এর প্রকল্প পরিচালক জনাব সোনিয়া নওরিন। বৃহস্পতিবার (২৩ জুলাই ) তিনি প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন। আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৌ. মোঃ আবদুর রহিম, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর মোঃ ওহিদুল ইসলাম, সিনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র ইন্সট্রাক্টর (অটোমোটিভ) মোঃ আব্দুল আজিজ চৌধুরী, ইন্সট্রাক্টর (অটোমোটিভ) মোহাঃ নূরুল ইসলাম প্রমুখ । এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো এবং চলমান কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীল জীবিকায়নের লক্ষ্যে পরিচালিত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রশিক্ষণের গুণগত মান বজায় রেখে আধুনিক ও চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ করেন। এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রকল্প পরিচালককে অবহিত করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ