লোড হচ্ছে...

মানিকগঞ্জে প্রয়াত চন্ডী চ্যাটার্জির স্মরণে স্বরলিপি সংগীত নিকেতনের স্মরণসভা ও সঙ্গীতানুষ্ঠান।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন স্টাফ রিপোর্টার Smtv Media মানিকগঞ্জ।

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে প্রয়াত বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক চন্ডী চ্যাটার্জির স্মরণে এক স্মরণসভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১০ই জুলাই ২০২৬, সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জ শহরের কালীবাড়িতে অবস্থিত স্বরলিপি সংগীত নিকেতনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় প্রয়াত শিল্পীর কর্মময় জীবন, সঙ্গীতচর্চা এবং সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত চন্ডী চ্যাটার্জির বোন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চৌধুরী (বাবুল চৌধুরী)-এর সহধর্মিণী ও বিশিষ্ট সঙ্গীতানুরাগী লক্ষ্মী চ্যাটার্জি।স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্যামল কর্মকার। এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার ঘোষ, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, লেখক ও গবেষক মোশারফ হোসেনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।সঙ্গীতানুষ্ঠান শুরুর আগে প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে প্রয়াত চন্ডী চ্যাটার্জির স্মরণে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাসরিন আহমেদ, নিকুঞ্জ মিত্র, ইউনুছ খান এবং শিশু শিল্পী সম্প্রীতি দাস। শিল্পীদের পরিবেশনায় রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ