লোড হচ্ছে...

মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ ।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে জেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমন্বিত সরকারি অফিস ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সারওয়ার আলম, জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌসী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপপরিচালক এ. এইচ. সাইফুর রহমান, বিআরডিবির মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. আওলাদ হোসেন এবং পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি গ্রামীণ উন্নয়ন। আধুনিক, আত্মনির্ভরশীল ও টেকসই গ্রাম গড়ে তুলতে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি পল্লী উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।অন্যান্য বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ