লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জে রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধরঞ্জয় চ্যাটাজী, দিলীপ রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রথযাত্রা উদযাপন কমিটির বিভিন্ন নেতা। মতবিনিময় সভায় পুলিশ সুপার রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, শোভাযাত্রার সুষ্ঠু পরিচালনা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের বিষয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতামত শোনেন। পরে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা বলেন, প্রশাসন ও আয়োজকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রথযাত্রা উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে। জেলা পুলিশও উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ