লোড হচ্ছে...

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়া উপজেলা পরিষদ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ।


জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃ Smtv Media


বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের মূল্যায়নে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে দিঘলিয়া উপজেলা পরিষদ।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা পরিষদের পক্ষে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।পরিবার পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে দিঘলিয়া উপজেলা পরিষদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।এ অর্জনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্তসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও দিঘলিয়া উপজেলা পরিষদ জনসেবামূলক কার্যক্রমে একই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য অর্জন করবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ