চাঁদপুর।
চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মোস্তফা বেপারী (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে শাজাহান কবিরাজের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা বেপারী রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নিহত মোস্তফা বেপারী চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত মকরম আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল, গতি নিয়ন্ত্রণের অভাব এবং কার্যকর নজরদারির ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট অটোরিকশার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ