লোড হচ্ছে...

কমলগঞ্জে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ।


এহিয়া আহমেদ রাফি কমলগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপিনগর বন্যাকবলিত এলাকায় অসহায় ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংগঠনের উদ্যোগে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের কার্যকরী কমিটির দায়িত্বশীল, সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। ত্রাণ বিতরণ শেষে সংগঠনের সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন, “আমাদের বিশ্বাস, সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়। এই আদর্শকে ধারণ করেই আমরা যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও মানুষের কল্যাণে আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের সংগঠন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও মানুষের কল্যাণে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।সংগঠনের সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ বলেন, “আমাদের সংগঠনের প্রবাসী দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতার কারণেই আমরা এ ধরনের মানবিক কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। তাদের অব্যাহত সহযোগিতায় ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।ত্রাণ গ্রহণকারী স্থানীয় বাসিন্দা শফিক মিয়া বলেন, “এই প্রথম কোনো সংগঠন আমাদের বন্যাকবলিত এলাকার এত ভেতরে এসে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে। অনেকেই খোঁজ নিয়েছেন, কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াননি। পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করার প্রত্যয় নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ