লোড হচ্ছে...

কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম।


মুক্তাদির হোসেন, Smtv Media স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এক লাখ বিশ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়েছে মাদক কারবারি ও তার সঙ্গীরা। এ বিষয়ে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের সিরাজুল ইসলাম শেরুর পুত্র রফিকুল ইসলাম রফিক এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। একই গ্রামের মজনু মিয়ার পুত্র মুদি ব্যবসায়ী মামুনসহ স্থানীয়রা রফিকের মাদক ব্যবসার প্রতিবাদ করে। গত শনিবার রাতে মামুন দোকান বন্ধ করে বাড়ী ফিরার পথে মাদক কারবারি রফিক, মোক্তার শেখের পুত্র এমরান শেখ, সাইফুল শেখের পুত্র সাইদুল ইসলাম, আজিজ মিয়ার পুত্র মনির হোসেনসহ গোলায়েত হোসেন, সানাউল্লাহ ও অজ্ঞাত ৩/৪ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মামুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার রাতেই মামুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ