লোড হচ্ছে...

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media 

"সবুজ বাংলাদেশ গড়তে একটি করে গাছ লাগান"—এই স্লোগানকে সামনে রেখে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।আজ ২২ জুলাই ২০২৬, বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে শিবগঞ্জের সোনামসজিদ ডিগ্রি কলেজ সম্মুখ থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।


বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের এই শেষ পর্বের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) জনাব সৈয়দ শাহীন শওকত।উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। দুই দিনব্যাপী এই সফল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ