জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা দেশ ও জনগণের অতন্দ্র প্রহরীকে শেষ শ্রদ্ধা।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মতরা ইউনিয়নের বাড়াই ভিকড়া বিশ্বাসপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে দীর্ঘদিনের ক্যান্সারজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫টায় বিশ্বাসপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এরপর বিকেল ৬টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে বিশ্বাসপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধি, মানিকগঞ্জ সদর থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ,সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য এলাকাবাসী উপস্থিত থেকে এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানান।উল্লেখ্য, মরহুমের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নয়াকান্দি গ্রামে হলেও তিনি প্রায় ৪৫ বছর ধরে মানিকগঞ্জের বাড়াই ভিকড়া বিশ্বাসপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। মহান আল্লাহ তাআলা মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ